ফরিদগঞ্জে ঝমকালো আয়োজনে চেয়ারম্যান কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট’র উদ্বোধন
০১ জুন, ২০২৬ ১২:১১ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জে ঝমকালো আয়োজনে চেয়ারম্যান কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট’র উদ্বোধন

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
২৬-০১-২০২৪ ০৫:২৩ অপরাহ্ন
ফরিদগঞ্জে ঝমকালো আয়োজনে চেয়ারম্যান কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট’র উদ্বোধন

ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, যুবসমাজকে ক্রীড়ামুখি করেই মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব। আর সেই উদ্দেশ্যেই রূপসা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান কাপ টি২০ ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট আয়োজন। ইতিপূর্বেও স্থানীয় চেয়ারম্যান শরীফ খান ফুটবলসহ অন্য খেলাগুলো আয়োজনের মাধ্যমে সফলতা দেখিয়েছেন। আমাদের মনে রাখতে হবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রীর ভিষন স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের যুবসমাজকে প্রয়োজন। কারণ একটি প্রশিক্ষিত যুবসমাজই আগামী স্মার্ট বাংলাদেশকে নেতৃত্ব দিবে। শুধুমাত্র পড়ালেখা দিয়ে নয়, ক্রীড়ার মাধ্যমেও নেতৃত্ব দেয়া সম্ভব। আমাদের  মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান যার বড় উদহারণ। আমার বিশ^াস ফরিদগঞ্জ থেকে আগামী দিনের সাকিব আল হাসান, মাশরাফি, মুশিফিকুর রহিম, শান্ত, তাসকিনের মতো খেলোয়াড় উঠে আাসবে এসব টুর্নামেন্টের মাধ্যমে। তাই শুধু রূপসা দক্ষিণে নয়, প্রতিটি ইউনিয়নে এই ধরনের ক্রীড়ার আয়োজন করতে হবে।


শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে গদৃকালিন্দিয়া আইউব আলী খান শিক্ষা কমপ্লেক্স মাঠে চেয়ারম্যান কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথাগুলো বলেন।


র্টুনামেন্ট কমিটির চেয়ারম্যান ও স্থানীয় ইউপি চেয়ারম্যান শরীফ খানের সভাপতিত্বে ও সামছুল আলম রনির উপস্থাপনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা খাজে আহমেদ মজুমদার, ফরিদগঞ্জ রোটারি ক্লাবের প্রেসিডেন্ট কামরুল হাসান সাউদ, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান সবুজ, এমপি প্রতিনিধি শাওকত আলী, আল আমিন রাজা, আ: সাত্তার পাটওয়ারী, আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন টেলু, জহির হোসেন, বোরহান উদ্দিন প্রমুখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্ব্ধোন করেন।

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ২৬-০১-২০২৪ ০৫:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 224 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া