স্মার্ট নাগরিক হতে খেলাধুলার বিকল্প নেই : সমাজকল্যাণমন্ত্রী
০১ জুন, ২০২৬ ১২:১২ পূর্বাহ্ন

  

স্মার্ট নাগরিক হতে খেলাধুলার বিকল্প নেই : সমাজকল্যাণমন্ত্রী

আলআমিন ভূঁইয়া
২৭-০১-২০২৪ ১০:১৩ পূর্বাহ্ন
স্মার্ট নাগরিক হতে খেলাধুলার বিকল্প নেই : সমাজকল্যাণমন্ত্রী

স্মার্ট বাংলাদেশের স্মাট নাগরিক হতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশের ৪টি স্তম্ভের মূল হচ্ছে স্মার্ট নাগরিক। আর সেই স্মার্ট নাগরিককে শরীর ও মনের দিক থেকে সুস্থ হতে হবে। এজন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। কারণ খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে খেলোয়াড় ছিলেন। তার বঙ্গবন্ধুর পুরো পরিবার ক্রীড়াপ্রেমী। তার ছেলে শেখ কামাল বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য ক্রীড়া সংগঠক। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার গত ১৫ বছরে খেলাধুলার সবক্ষেত্রে উন্নয়ন করেছে। আগামীতে তার নেতৃত্বে বাংলাদেশ খেলাধুলায় আরও ভালো করবে। এটিই সবার প্রত্যাশা।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, নিয়মিত খেলাধুলা করতে হবে। নিয়মিত খেলাধুলা না করলে খেলোয়াড়দের প্রশিক্ষণও নিয়মিত হয় না। খেলার প্রতি তাদের উৎসাহ-উদ্দীপনা থাকে না এবং চর্চা হয় না। চাঁদপুরে পুরো বছরজুড়ে যেন খেলাধুলা অব্যাহত থাকে সে ব্যবস্থা করা হবে।

এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি জাহিদুল ইসলাম রোমান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।


আলআমিন ভূঁইয়া ২৭-০১-২০২৪ ১০:১৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 178 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া