বিএনপি জয়ের নিশ্চয়তা পেলেই তারা নির্বাচনে অংশ নিবেঃ সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি
২১ জুন, ২০২৬ ০৬:২৯ পূর্বাহ্ন

  

বিএনপি জয়ের নিশ্চয়তা পেলেই তারা নির্বাচনে অংশ নিবেঃ সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি

মো. আজিজুর রহমান
২৭-০১-২০২৪ ০৩:০১ অপরাহ্ন
বিএনপি জয়ের নিশ্চয়তা পেলেই তারা নির্বাচনে অংশ নিবেঃ সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি
চাঁদপুর ৩ আাসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন,বিএনপি জয়ের নিশ্চয়তা পেলেই তারা নির্বাচনে অংশ নিবে। শনিবার (২৭ জানুয়ারী) চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনে এবং কেন্দ্র কমিটির সাথে মত বিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি আরো বলেন,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও অংশগ্রহণ মুলক হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের অগ্রযাত্রাকে শুধুমাত্র অব্যহত রাখেননি তিনি বাংলাদেশর ভবিষ্যৎকে রক্ষা করেছেন। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হলে ভোটাররা উৎসাহ নিয়ে ভোটকেন্দ্রে আসে। গত ২ বছর যাবত বিভিন্ন মাধ্যমে আমাদের পরিবারে উপর অত্যাচার মিথ্যাচার চালানো হয়েছে। আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা এতো অপপ্রচার হওয়ার পরেও আমাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। অনুষ্ঠানে হানারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাজি আঃ সাত্তার রাড়ির সভাপতিত্বে সহসভাপতি তপন কুমার দে'র সঞ্চালনয় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, উদ দপ্তর সম্পাদক এডভোকেট রনজিৎ রায়, সরদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলি এশ্বাদ মিয়াজি, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা কৃষক লীগের আহ্বায়ক আজিজ খান বাদল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়নাল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, বালিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল্যাহ পাটওয়ারী, উপজেলা যুবলীগের আহ্বায়ক এডভোকেট হুমায়ুন কবির সুমন, যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু, হানারচর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আঃ মান্নান তালুকদার, ইউপি সদস্য কালু চকিদার, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ সামছুল, যুগ্ম আহ্বায়ক সাহাদাত ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মোঃ মাসুদুর রহমান, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মো. আজিজুর রহমান ২৭-০১-২০২৪ ০৩:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 159 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া