বিএমএসএস চাঁমেক লোকাল কমিটির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
১২ জুন, ২০২৬ ১০:১৬ পূর্বাহ্ন

  

বিএমএসএস চাঁমেক লোকাল কমিটির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
২৭-০১-২০২৪ ১০:০৭ অপরাহ্ন
বিএমএসএস চাঁমেক লোকাল কমিটির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটি চাঁদপুর মেডিকেল কলেজ লোকাল কমিটির উদ্যোগে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (২৬ জানুয়ারি) চাঁদপুর প্রেসক্লাবের পিছনে ডাকাতিয়া নদীতে ভাসমান বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

প্রতিবছরের ন্যায় এই বছর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন লোকাল কমিটি এবং চাঁদপুর মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। শীতবস্ত্র পেয়ে খুশি ছিন্নমূল এই বেদে সম্প্রদায়ের লোকজন।

শীতবস্ত্র বিতরণ নিয়ে বিএমএসএস চাঁদপুর মেডিকেল কলেজ লোকাল কমিটির প্রেসিডেন্ট প্রিতম মজুমদার বলেন,"এবছর শীতের প্রকোপ অন্যান্য বছরের তুলনায় একটু বেশি।শীতার্ত মানুষের জন্য কিছু করতে পারাটা সত্যিই আনন্দের।বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি,চাঁদপুর মেডিকেল শাখার এ আয়োজনে কিঞ্চিৎ অংশীদার হতে পেরে আনন্দিত।কৃতজ্ঞতা আমাদেরকে স্যারদেরকে যাদের আর্থিক সহযোগীতক আমাদের কিঞ্চিৎ প্রয়াসকে অনেকটাই বেগবান করেছে।সর্বোপরি আমাদের অর্গানাইজিং সদস্যদের প্রতিও অনেক অনেক কৃতজ্ঞতা।"

লোকাল কমিটির সমন্বয়ক মারিয়া খানম বলেন, "বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটি প্রতিষ্ঠিতই হয়েছিল মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াসে।প্রতি বছর শীতার্তদের পাশে দাঁড়ায় সংগঠনটি।তারই ধারাবাহিকতায় চাঁদপুর মেডিকেল কলেজ কমিটি থেকে "উষ্ণতার গল্প ২" এর আয়োজন। আমাদের এই প্রোগ্রামে শিক্ষকদের সহযোগিতা আরো বেগবান করেছে‌।আমরা আগামী বছরও এরকম শীতবস্ত্র বিতরণ আয়োজন করব। মানুষদের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করবো।"

শীতবস্ত্র বিতরণে কালে বিএমএসএস চাঁদপুর মেডিকেল কলেজ লোকাল কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।অন্যান্য সদস্যদের প্রচেষ্টায় এবং আন্তরিকতায় প্রোগ্রামটি সফলভাবে সম্পূর্ণ হয়।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ২৭-০১-২০২৪ ১০:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 301 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া