ফরিদগঞ্জে ফেনসিডিলসহ যুবক আটক
২৪ নভেম্বর, ২০২৬ ০৩:৫১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জে ফেনসিডিলসহ যুবক আটক

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
২৮-০১-২০২৪ ০৮:১১ পূর্বাহ্ন
ফরিদগঞ্জে ফেনসিডিলসহ যুবক আটক

ফরিদগঞ্জে ফেনসিডিলসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী মো. মহসিন হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। শনিবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের বৈচাতরি এলাকা থেকে আটককৃত মো. মহসিন হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ব্রহ্মপাড়া এলাকার মো. সফিকুর রহমানের ছেলে।

পুলিশের দেয়া তথ্য মতে জানা যায়, পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপপুলিশ পরিদর্শক (এসআই)মো. ইসমাইল হোসেন’র নেতৃত্বে পুলিশের একটি টিম গুপ্টি পূর্ব ইউনিয়নের বৈচাতরি এলাকায় অভিযান পরিচালনার সময় বৈচাতরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ৬ বোতল ফেন্সিডিলসহ মো. মহসিন হোসেন কে আটক করে। 

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে রবিবার (২৮ জানুয়ারি) আদালতে প্রেরণ করা হয়েছে। সে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রামগঞ্জ থানায় ২টি মাদক ও একটি চুরির মামলা রয়েছে।


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ২৮-০১-২০২৪ ০৮:১১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 418 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া