শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ২৮-০১-২০২৪ ০৬:০৬ অপরাহ্ন |
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে ২য় বারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের সময়ে জনগণকে কথা দিয়েছিলাম, নির্বাচিত হলে ফরিদগঞ্জকে স্মার্ট মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো। গত ৫ বছরে মাদক, অপরাধমুক্ত ও শান্তির ফরিদগঞ্জ গড়ার জন্য কাজ করেছি। আগামী ৫ বছরেও এই ধারা অব্যাহত থাকবে। এইজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার যেই স্বপ্ন দেখছেন, তার বাস্তবায়নে আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। এইজন্য সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে সৎ, অনিয়ম ও দুর্নীতি মুক্ত থেকে সরকারের কাজে সহযোগিতা করতে হবে। মাদকের ছোবল থেকে সমাজকে মুক্ত করার সাথে সাথে অপরাধ শুন্য পর্যায়ে নিয়ে আসতে পারলেই দ্রুত আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যমাত্রায় পৌঁছতে সক্ষম হবো। আমি আশা করছি আপনাদের সর্বস্তরের লোকজনের সহযোগিতা নিয়ে ফরিদগঞ্জ উপজেলাকে স্মার্ট ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলে প্রধানমন্ত্রীকে উপহার দিতে সক্ষম হবো।
রোববার (২৮ জানুয়ারি) বিকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা বিষয়ক সভায় প্রদান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মৌলি মন্ডলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী, প্রাণী সম্পদ কর্মকর্তা সুমন ভৌমিক, আওয়ামীলীগ নেতা খাজে আহমেদ মজুমদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আক্কাস পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান মো. শাহআলম শেখ প্রমুখ।
উল্লেখ্য, সভায় প্রধান অতিথি নবনির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও মৌলি মণ্ডল ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পক্ষে ই উনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির ফরিদগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. শাহআলম শেখ’র নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া