মেধাবী শিক্ষার্থী নুসরাতকে বাঁচাতে আর্থিক সহযোগীতা প্রয়োজন
২৩ আগস্ট, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন

  

মেধাবী শিক্ষার্থী নুসরাতকে বাঁচাতে আর্থিক সহযোগীতা প্রয়োজন

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
২৮-০১-২০২৪ ০৭:১৬ অপরাহ্ন
মেধাবী শিক্ষার্থী নুসরাতকে বাঁচাতে আর্থিক সহযোগীতা প্রয়োজন

মেধাবী শিক্ষার্থী নুসরাত জাহানের স্বপ্ন পড়া লেখা শেষ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। আর্থিক স্বচ্ছলতার মাধ্যমে পরিবারের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়াবে। কিন্তু মরণব্যাধি ক্যান্সার নুসরাতের সেই যাত্রা পথের প্রধান বাঁধা হয়ে দাঁড়িয়েছে। তবে অসুস্থতার বাঁধা ডিঙিয়ে বাঁচতে চায় নুসরাত জাহান।
নুসরাত জাহানের পিতা চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের সম্প্রসারণ উপপরিদর্শক-ক মো.গিয়াস উদ্দিন এখন পর্যন্ত মেয়ের স্বপ্নের সারথী হয়ে এতদিন চিকিৎসা সেবা চালিয়ে গেলেও আর্থিক অস্বচ্ছলতার কারণে আর পারছেন না।


লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার স্বনামধন্য বিদ্যাপিঠ রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমির ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান (রোল-০২)। সে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা যায় নুসরাত ফুসফুস ক্যান্সারে আক্রান্ত। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসারত থাকা অবস্থায় চিকিৎসকরা জানান, নুসরাতের চিকিৎসা বাংলাদেশে নেই। তাঁকে বিদেশে তথা ভারত বা সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করাতে হবে। যা ব্যায়বহুল।


নুসরাতের পিতা মো.গিয়াস উদ্দিন রোববার (২৮ জানুয়ারি) ফরিদগঞ্জে সাংবাদিকদের বলেন,আমার বড় মেয়ে নুসরাত লেখাপড়ায় বেশ মনোযোগী ও মেধাবী। শিশু থেকে ক্লাস ১০ পর্যন্ত প্রতি ক্লাসে মেধানুসারে তার রোল নং ছিল ১ থেকে ৩ এর মধ্যে। আমার মেয়ে বরাবই বলতো,সে উচ্চ শিক্ষা লাভ করে দেশের মানুষের জন্য কাজ করবে। স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে তার ভূমিকা থাকবে। কিন্তু আমার সেই মেয়ে আজ মৃত্যুর প্রহর গুণছে। তাই নুসরাতের চিকিৎসার জন্য সমাজের বৃত্তবান ও মানবিক মানুষ গুলোর কাছে সহায়তা চেয়েছেন তার পিতা মো.গিয়াস উদ্দিন। সাহায্য পাঠানোর ঠিকানা: প্রয়োজনে যোগাযোগ ও বিকাশ নং-০১৮১৬-০৪৪৮৯৮। মোঃ গিয়াস উদ্দিন, হিসাব নং-০১০০১২৫৯২৬৪৯০ জনতা ব্যাংক লিমিটেড,চাঁদপুর কো-অপারেটিভ শাখা, চাঁদপুর।

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ২৮-০১-২০২৪ ০৭:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 275 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া