শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২৯-০১-২০২৪ ০৩:৫৪ অপরাহ্ন |
চাঁদপুরের হাইমচর উপজেলার কৃষ্ণপুর গ্রামে গাজী বাড়ী নূরে মদিনা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ২য় বার্ষিক ঈছালে ছাওয়াব ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জানুয়ারি) বিকেলে থেকে শুরু হয়ে রাত ১টা পর্যন্ত এ ঈছালে ছাওয়াব ওয়াজ ও দোয়া মাহফিলে আলহাজ্ব আবুল খায়ের গাজীর সভাপতিত্বে ও মাও. জহিরুল ইসলাম মাওলানা খোরশেদ আলম এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেছেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ খতীব আওলাদে রাসূল (সাঃ) আল্লামা আলহাজ্ব হযরত মাওঃ সাইয়্যেদ মুহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী।
প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ ঢাকা ট্রেড সেন্টার জামে মসজিদ খতীব আলহাজ্ব হযরত মাও. মুফতী সালমান সাকী।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ ঢাকা ডেমরা দারুন্নাজাত ছিদ্দিকীয়া কামিল মাদরাসার আরবী প্রভাষক হযরত মাও. মুফতী আহমাদ মঈনুদ্দিন খন্দকার।
এন্তেজামিয়া কমিটির পক্ষে ছিলেন, মসজিদের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর গাজী ও সমাজসেবক মোঃ জয়দল হোসেন দেওয়ান। মাহফিলে প্রায় দুই হাজারের মতো ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া