হাইমচরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
১৪ জুন, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন

  

হাইমচরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

মো. আজিজুর রহমান
৩১-০১-২০২৪ ০৬:১৭ অপরাহ্ন
হাইমচরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

বিজ্ঞান ও প্রযুক্তি,উদ্ভাবনেই সমৃদ্ধি! এ প্রতিপাদ্যকে সামনে রেখে হাইমচরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উপলক্ষে হাইমচর উপজেলা প্রশাসন ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৮ম বিজ্ঞান বিষায়ক কুইজ প্রতিযোগীতা-২০২৪ অনুষ্ঠান শুরু হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রঙ্গনে এ মেলা অনুষ্ঠিত হয়।

উপজেলার ২ টি কলেজ ও ১০ টি উচ্চ বিদ্যালয় ২টি মাদ্রাসাসহ মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন প্রকল্পের প্রযুক্তি সাজিয়ে স্টল তৈরি করে দর্শনার্থীদের মাঝে উপস্থাপন করেন।

মেলার উদ্বোধন শেষে সকল স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী উপজেলা নিবার্হী কর্মকর্তা পূর্বিতা চাকমা ।

শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে সকল প্রকল্প প্রযুক্তি নিয়ে প্রতিযোগীতায় অংশ নেয় তা মূল্যায়ন করেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফয়সাল ও উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামালসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগন।


মো. আজিজুর রহমান ৩১-০১-২০২৪ ০৬:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 194 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া