ফরিদগঞ্জ দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা
২৪ নভেম্বর, ২০২৬ ০৩:৩৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জ দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

নিউজ এডিটর
৩১-০১-২০২৪ ০৯:০৯ অপরাহ্ন
ফরিদগঞ্জ দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

চাঁদপুরের ফরিদগঞ্জে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘন করায় চরবসন্ত এবং টুবগী ব্রিকস নামে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সময় ভাটা দুটি পানি মেরে তাৎক্ষনিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলাম।

সন্ধ্যায় চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, চাঁদপুর জেলা প্রসাশন ও জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃক যৌথভাবে ফরিদগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটা সমূহের উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

অভিযানে ব্রিক ফিল্ড সমূহে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৯ লংঘন করে ইটভাটা পরিচালনা করায় উপজেলার চরবসন্ত এলাকার মেসার্স চরবসন্ত ব্রিকস ১ লাখ এবং টুবগী নামক স্থানের মেসার্স টুবগী ব্রিকসকে ১ লাখ টাকা করে সর্বমোট ২ লাখ টাকা জরিমানা তাৎক্ষনিক আদায় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় ইটভাটায় পানি মেরে তাৎক্ষনিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক মো. হান্নানসহ পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

অভিযানে আইন শৃংখলা রক্ষার্থে চাঁদপুর পুলিশ লাইনস ও ফরিদগঞ্জ থানার একদল চৌকস পুলিশ দল এবং ইটভাটার অগ্নি নির্বাপনের জন্য ফরিদগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।


নিউজ এডিটর ৩১-০১-২০২৪ ০৯:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 212 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া