চাঁদপুর সদরে চান্দ্রা, হানারচর ও লক্ষীপুরে এড. হুমায়ুন কবিরের গণসংযোগ ও পথসভা
২০ মে, ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুর সদরে চান্দ্রা, হানারচর ও লক্ষীপুরে এড. হুমায়ুন কবিরের গণসংযোগ ও পথসভা

মো. আজিজুর রহমান
০১-০২-২০২৪ ০৮:১১ অপরাহ্ন
চাঁদপুর সদরে চান্দ্রা, হানারচর ও লক্ষীপুরে এড. হুমায়ুন কবিরের গণসংযোগ ও পথসভা

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক এডভোকেট হুমায়ুন কবির সুমন নির্বচনি গণসংযোগ করে মাঠ চষে বেড়াচ্ছেন। গত কয়েকদিন যাবৎ তিনি বিভিন্ন ইউনিয়নে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করছেন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) বিকালে চান্দ্রা, হানারচর ও লক্ষীপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় কয়েন। এছাড়াও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ইউনিয়ন বিভিন্ন স্থান মিছিল নিয়ে পদক্ষীন করেন।

পরে পথ সভায় বক্তব্য তিনি বলেন, আমি উপজেলা নির্বাচনে একজন প্রার্থী। আমি মানুষের পাশে থেকে সেবা করতে চাই এজন্য একটি চেয়ার প্রয়োজন। তাই আপনারা আমার জন্য দোয়া করেবেন এবং আপনাদের সমর্থন কামনা করছি।

এসময় চাঁদপুর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু, চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, সহসভাপতি আবু ইউসুপ শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক, হাবিবুল বাশার খন্দকার, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শেখ মোঃ আলমগীর যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন মিয়া বাবু, ফাহিমুল ইসলাম শশি, সদস্য জহির মিজি, হানারচর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহাদাত হোসেন, যুগ্ম আহ্বায়ক শামসুল হক, মামুন বেপারী, জাহিদুল ইসলাম, লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান খান টেলু, ইউনিয়ন যুবলীগের সভাপতি ফারুক মাঝি, সাধারণ সম্পাদক মোঃ শফিক খান বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


মো. আজিজুর রহমান ০১-০২-২০২৪ ০৮:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 147 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া