চাঁদপুরের কৃতি সন্তান জাহিদ চৌধুরী বিসিবির ডেপুটি মিডিয়া ম্যানেজার নির্বাচিত
৩১ মে, ২০২৬ ১১:২৬ অপরাহ্ন

  

চাঁদপুরের কৃতি সন্তান জাহিদ চৌধুরী বিসিবির ডেপুটি মিডিয়া ম্যানেজার নির্বাচিত

নিউজ এডিটর
০১-০২-২০২৪ ০৮:২৬ অপরাহ্ন
চাঁদপুরের কৃতি সন্তান জাহিদ চৌধুরী বিসিবির ডেপুটি মিডিয়া ম্যানেজার নির্বাচিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগের ডেপুটি ম্যানেজার হিসাবে নিয়োগ পেয়েছেন মাছরাঙা টেলিভিশনের সিনিয়র ক্রীড়া সাংবাদিক  চাঁদপুর জেলার কৃতি সন্তান জাহিদুর রহমান চৌধুরী।

গতকাল বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর প্রকাশ করেছে বিসিবি।

এর আগে জাহিদ চৌধুরী আরটিভি,দৈনিক যুগান্তর,ভোরের কাগজে কাজ করেছেন।

তিনি এক যুগেরও বেশী সময় ধরে আরটিভি, মাছরাঙা টেলিভিশনের ক্রিকেট বিটে কাজ করেছেন।

জাহিদ চৌধুরী ক্রিকেট বিশ্বকাপ, এশিয়া কাপ নিউজ কাভারেজ করতে অষ্টেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, ডেনমার্কসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন।

জাহিদ চৌধুরী চাঁদপুর পুরাণবাজার সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী বাড়ির গিয়াস উদ্দিন চৌধুরীর চতুর্থ সন্তান।

জাহিদ চৌধুরী ১৯৯৬ সালে চাঁদপুর আল-আমিন একাডেমি হতে এসএসসি, ১৯৯৮ সালে চাদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালের ইতিহাস বিভাগে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
জাহিদ চৌধুরী তাহার ওপর অর্পিত দায়িত্ব পালনে সকলের দোয়া এবং সহযোগিতা একান্তভাবে কামনা করছেন


নিউজ এডিটর ০১-০২-২০২৪ ০৮:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 322 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া