সাবেক সংসদ সদস্য ড. শামছুল হক ভূঁইয়া'র মৃত্যু; বিভিন্ন মহলের শোক
১৯ মে, ২০২৬ ০৮:৩৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

সাবেক সংসদ সদস্য ড. শামছুল হক ভূঁইয়া'র মৃত্যু; বিভিন্ন মহলের শোক

মো. আজিজুর রহমান
০২-০২-২০২৪ ১১:৪৩ পূর্বাহ্ন
সাবেক সংসদ সদস্য ড. শামছুল হক ভূঁইয়া'র মৃত্যু; বিভিন্ন মহলের শোক
চাঁদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া (৭৫) আর নেই। শুক্রবার (২ ফেব্রুয়ারী) সকাল ৭: ৩০ মিনিটের সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎিসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ ও ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে নৌকার প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। নির্বাচনের পর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। চাঁদপুরের বর্ষিয়ান রাজনীতিবিদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া ১৯৪৮ সালের ১ জুলাই জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কাউনিয়া গ্রামে। তার পিতার নাম মো. হাসমত উল্ল্যাহ এবং মায়ের নাম হাজেরা বেগম। তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি লেখাপড়া শেষ করে প্রকৌশলী হিসেবে কর্ম জীবন শুরু করেন। তিনি অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ছিলেন। এছাড়াও তিনি দেশের অনেক স্বনামধন্য প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। রাজনৈতিক জীবনে ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া ছাত্রজীবনে ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। কর্মজীবন শেষ করে তিনি ২০০৫ সালে সম্মেলনের মাধ্যমে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে ১২ বছর দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতির দায়িত্বে ছিলেন। ফরিদগঞ্জ উপজেলার স্বনামধন্য গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিষ্ঠা করেন তিনি। এটি ফরিদগঞ্জ উপজেলার একমাত্র অনার্স কলেজ। যা ফরিদগঞ্জের একটি স্বনামধন্য বিদ্যাপীঠ। এছাড়া তিনি কাওনিয়া শহীদ হাবিব উল্যা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। দৈনিক চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডাঃ শামসুল হক ভূইয়ার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ করেন।

মো. আজিজুর রহমান ০২-০২-২০২৪ ১১:৪৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 190 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া