শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০২-০২-২০২৪ ১২:৫০ অপরাহ্ন |
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভঁইয়া বেঁচে আর নেই। শুক্রবার (২ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা এবার কেয়ার হাসপাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে স্ত্রী বিশিষ্ট চিকিৎসক ডা. আনোয়ারা হক, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার বলেন, বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ্য বস্থায় ঢাকা এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি ১ জুলাই ১৯৪৮ সালে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ওই গ্রামের মৃত মো. হাসমত উল্যাহ ও হাজেরা দম্পত্তির ছেলে। চাঁদপুর-০৪ (ফরিদগঞ্জ উপজেলা) সংসদীয় আসনে (২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত) সংসদ সদস্য ছিলেন।
ড.মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। এই নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের কাছে মাত্র ১ হাজার ৩৩ ভোটের ব্যবধানে হেরে যান।
এ ছাড়া দীর্ঘ প্রায় একযুগ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, ঢাকাস্থ ফরিদগঞ্জ ও চাঁদপুর জেলা সমিতির সভাপতি, বৃহত্তর কুমিল্লা জেলা সমিতি সভাপতি, বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি, একাধিকবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য ছিলেন ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
একসময় ঢাকা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ছিলেন ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। অবসরে যাওয়ার পর রাজনীতিতে প্রবেশ করেন তিনি। সামাজিক পরিচিতিও ছিল বেশ। এলাকায় স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেন তিনি।
ড.মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া মৃত্যুতে ফরিদগঞ্জের শিক্ষাঙ্গন, রাজনৈতিক অঙ্গন, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মাঝেশোকের ছায়া নেমে এসেছে।
এদিকে ড. মোহাম্মদ শামছুল হক ভঁইয়ার মৃত্যুতে শোক প্রকাশ, বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার সহিদ উল্যাহ তপদার,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মাহফুজুল হকসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া