ছোট ভাইয়ের লাঠির আগাতে বড় ভাইয়ের মৃত্যু!
১৮ নভেম্বর, ২০২৬ ০৫:২৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ছোট ভাইয়ের লাঠির আগাতে বড় ভাইয়ের মৃত্যু!

নিউজ এডিটর
০২-০২-২০২৪ ০৭:২৭ অপরাহ্ন
ছোট ভাইয়ের লাঠির আগাতে বড় ভাইয়ের মৃত্যু!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নে বাড়ির গাছ কাটাকে কেন্দ্র করে ছোট ভাই শুক্কুর আলী প্রধানের লাঠির আঘাতে বড় ভাই আলমগীর হোসেন প্রধান (৫০) এর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে উপজেলার লুধুয়া গ্রামের প্রধানিয়া বাড়ীতে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ওই ব্যাক্তির মরদেহ উদ্ধার করে বিকেলে ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে থানা পুলিশ। 

আলমগীর হোসেন প্রধান উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের আউলিয়া প্রধানিয়া বাড়ির নূর হোসেন প্রধানের বড় ছেলে। 

নিহতের মেয়ে খালেদা বেগম জানান, তার বাবা ঢাকায় মসজিদে ইমামতি করেন। এলাকায় ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করার জন্য বৃহস্পতিবার বাড়িতে আসেন। সকালে তার চাচা বাড়িতে গাছ কাটছিলেন। তখন তার বাবা গাছ কাটায় বাঁধা দিলে এক পর্যায়ে চাচা লাঠি দিয়ে মাথার আঘাত করলে তার বাবা মাটিতে পড়ে যান। 

স্থানীয়রা জানান, নিহতের স্ত্রী ও ছেলে মেয়ের ডাকচিৎকার শুনে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
 
স্থানীয়রা আরো জানান, নিহত আলমগীর হোসেনরা ছয় ভাই। সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। তবে অভিযুক্ত শুক্কুর আলী প্রধান এলাকায় উগ্র স্বভাবের লোক হিসেবে সকলে জানেন। 

হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক কৌশিক হাওলাদার জানান, সকাল পৌনে এগারোটা দিকে ওই ব্যাক্তিকে নিয়ে আসা হয়। তার মাথায় প্রচন্ড আঘাতে নাক দিয়ে রক্ত ঝরছিল। মস্তিষ্কের রক্তক্ষরণের কারণেই মৃত্যু হয়েছে বলে ধারণা চিকিৎসকের।

মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন জানান, ওই ব্যাক্তির মরদেহ উদ্ধার করে বিকেলে ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন ধরণের অভিযোগ করা হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


নিউজ এডিটর ০২-০২-২০২৪ ০৭:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 213 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া