ফরিদগঞ্জে তাহফিজুল কোরআন রাহমানিয়া মাদ্রাসার মাহফিল সম্পন্ন
০৭ মে, ২০২৬ ০৯:৩৯ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে তাহফিজুল কোরআন রাহমানিয়া মাদ্রাসার মাহফিল সম্পন্ন

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
০২-০২-২০২৪ ০৯:৩৪ অপরাহ্ন
ফরিদগঞ্জে তাহফিজুল কোরআন রাহমানিয়া মাদ্রাসার মাহফিল সম্পন্ন

মুসলিম জাহানের সুখ, শান্তি, সমৃদ্ধি, আল্লাহর রহমত ও মাগফেরাত কামনার মধ্যদিয়ে শেষ হলো ফরিদগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কাছিয়াড়া পূর্ব পাঠান বাড়ী সংলগ্ন তাহফিজুল কোরআন রাহমানিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মাদ্রাসার সামনে শুক্রবার (২ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত মাহফিলে ওই এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান মেহ্মান হিসেবে আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন ঢাকা যাত্রাবাড়ি থেকে আগত মাওলানা মুফতি আবিদ আল আহসান।


মাহফিলে দুনিয়া ও আখেরাত সর্ম্পকে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছেন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা।


অত্র মাদ্সার পরিচালক মাওলানা ইমরান হোসাইন’র পরিচালনায় আমত্রিত মেহ্মান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মাওলানা মুফতি মোশাররফ হোসেন কারিমি, মুফতি আনোয়ার হোসেন আমিনী, মাওলা মুহাম্মাদুল্লাহ আতহার, আনিসুর রহমান মজুমদার, আবদুর রহমান নোমান প্রমুখ।

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০২-০২-২০২৪ ০৯:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 326 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া