শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০২-০২-২০২৪ ০৯:৩৯ অপরাহ্ন |
চাঁদপুরে-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. শামছুল হক ভূঁইয়া প্রথম জানাজা ইস্কাটন গার্ডেন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাসিম এমপি।
এসময় উপস্থিত ছিলেন পিএসসির সদস্য মো. মাকছুদুর রহমান পাটওয়ারী, সাবেক সেনাবাহিনী প্রধান লে: জেনারেল হারুনুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, বিএনপির কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী, বিএনএম মহাসচিব ড. মোহাম্ম; শাহজাহান, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান, অতিরিক্ত পুলিশ সুপার রাহুল পাটওয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান কবির, সাংবাদিক ফরিদ আহমেদ রিপন, ঢাকা কলেজন ছাত্রলীগের সাবেক সভাপতি বেলায়েত হোসেন এবং চাঁদপুর জেলা সমিতি ও ফরিদগঞ্জ উপজেলা সমিতির নেতৃবৃন্দ।
উল্লেখ্য.পরবর্তিতে রবিবার (৪ ফ্রেব্রুয়ারি ) আগামী রবিবার সকাল ১০ টায় চাঁদপুর বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে ২ য় জানাজা, সকাল ১১টায় চাঁদপুর হাসান আলী হাইস্কুল মাঠে ৩য় জানাজা, যোহারের নামাজেরপর ফরিদগঞ্জ আবিদুর রেজা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে ৪ র্থ জানাজা, বিকেল ৩ টায় গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ব বিদ্যালয় ও কলেজ মাঠে ৫ম জানাজা ও আছরের নামাজেরপর কাউনিয়া গ্রামে মরহুমের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে বলে মরহুমের পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়াগেছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া