ডা. শামছুল হক ভুইঁয়ার মৃত্যুতে চান্দ্রা ইউনিয়নে দোয়ার আয়োজন
০৭ অক্টোবর, ২০২৬ ১২:১৬ পূর্বাহ্ন

  

ডা. শামছুল হক ভুইঁয়ার মৃত্যুতে চান্দ্রা ইউনিয়নে দোয়ার আয়োজন

মো. আজিজুর রহমান
০৩-০২-২০২৪ ০৯:০৫ অপরাহ্ন
ডা. শামছুল হক ভুইঁয়ার মৃত্যুতে চান্দ্রা ইউনিয়নে দোয়ার আয়োজন

চাঁদপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য ডা. শামছুল হক ভুইঁয়া মৃত্যুতে দোয়ার আয়োজন করেছেন চান্দ্রা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জাহিদ হাসান মল্লিক। শনিবার (৩ ফেব্রুয়ারী) বাদ আছর চান্দ্রা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।

এছাড়াও শুক্রবার বাদ জুমা চান্দ্রা চৌরাস্তা দক্ষিণ বালিয়া বাখরপুর হামিদিয়া মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে তার রুহের মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলি আস্বাদ বেপারী, আওয়ামী লীগ নেতা মোঃ মিজান খানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

মিলাদ পরিচালনা করেন চান্দ্রা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা ফয়জুল্যাহ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদিন। উল্লেখ্য: ডা. শামছুল হক ভুইঁয়া শুক্রবার সকাল ৭:৩০ মিনিটের সময় রাজধানীর এভায়রকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করে। রবিবার ফরিদগঞ্জের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


মো. আজিজুর রহমান ০৩-০২-২০২৪ ০৯:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 250 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া