ফরিদগঞ্জে প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণের যাত্রা শুরু সোমবার
২০ মে, ২০২৬ ০২:৫১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জে প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণের যাত্রা শুরু সোমবার

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
০৪-০২-২০২৪ ০৭:৫৩ অপরাহ্ন
ফরিদগঞ্জে প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণের যাত্রা শুরু সোমবার

আমরা দূর আকাশের নেশায় মাতাল ঘরভোলাদের মতো, বকুল বনের গন্ধে আকুল মৌমাছিদের মতো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কালজয়ী এই গানের কথাকলিকে বুকে ধারণ করে মনের আরেকটু প্রশান্তি বাড়াতে, অজানাকে জানতে প্রতি বছরের ন্যায় বার্ষিক আনন্দ ভ্রমণ’র আয়োজন করেছে ফরিদগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।


সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬ টায় প্রেসক্লাব মিলনায়তন থেকে সাগর কন্যা কুয়াকাটা ভ্রমণের উদ্দেশ্যে রওয়ানা ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা। ৩ দিন ব্যাপি ভ্রমণের প্রথমদিনে বাঙালীর ইতিহাসে সর্ববৃহত সেতু পদ্মা সেতু পরিদর্শন, টুঙ্গিপাড়ায়


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিকে শ্রদ্ধা নিবেদন শেষে সাগর কন্যা কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা করবে ভ্রমণে অংশ গ্রহণকারীরা। পরবর্তিতে খেলাধুলা, ভ্রমণ, আনন্দ উল্লাসে অংশগ্রহণের মধ্যদিয়ে ৩দিন ব্যাপি অনুষ্ঠিত হবে বার্ষিক আনন্দ ভ্রমণ।


আনন্দ ভ্রমণ সফল করার লক্ষ্যে সার্বিক সহযোগীতায় অংশ গ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ।

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০৪-০২-২০২৪ ০৭:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 182 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া