চাঁদপুর মেডিকেল কলেজে সন্ধানীর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
১৪ জুন, ২০২৬ ০৯:৩৯ অপরাহ্ন

  

চাঁদপুর মেডিকেল কলেজে সন্ধানীর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
০৫-০২-২০২৪ ০২:৩৬ অপরাহ্ন
চাঁদপুর মেডিকেল কলেজে সন্ধানীর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বাংলাদেশের স্বাস্থ্যখাতের একটি স্বেচ্ছাসেবী সংগঠন "সন্ধানী"।১৯৭৭ সালের ৫ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ থেকে যাত্রা শুরু করে।বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান আন্দোলনের পথিকৃৎ "সন্ধানী"।

"সন্ধানী" ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন চাঁদপুর মেডিকেল কলেজের সন্ধানী করতে ইচ্ছুক শিক্ষার্থীরা। উদযাপনের কর্মসূচি হিসেবে স্বেচ্ছায় রক্তদান,র‌্যালী এবং মিষ্টি বিতরণ করা হয়।

র‌্যালীর পূর্বে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সাহেলা নাজনীন শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন,"তোমাদের মানবিক ডাক্তার হতে হবে। পড়ালেখার পাশাপাশি সহপাঠ্যক্রমে অংশগ্রহণ করতে হবে। মেডিকেল শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শিক্ষা গ্রহণের অনন্য একটি মাধ্যম হলো সন্ধানী। নিজেরা স্বেচ্চায় রক্তদান করবে এবং অন্যকে রক্তদানে উৎসাহ বিবে। সবাইকে রক্তদানের গুরুত্বপূর্ণ সম্পর্কে জানাবে।"

র‌্যালীতে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান,অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক,প্রভাষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ০৫-০২-২০২৪ ০২:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 515 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া