চাঁদপুরে তিন ইটভাটা মালিককে ৩লাখ টাকা জরিমানা
২৪ নভেম্বর, ২০২৬ ০৩:২১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে তিন ইটভাটা মালিককে ৩লাখ টাকা জরিমানা

নিউজ এডিটর
০৫-০২-২০২৪ ০৯:১৬ অপরাহ্ন
চাঁদপুরে তিন ইটভাটা মালিককে ৩লাখ টাকা জরিমানা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করায় ৩টি ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সময় তিনটির ভাটার মধ্যে মেসার্স মাহবুবব চেয়ারম্যান ও মানিক রাজ ব্রিক ফিল্ড নামে দুটি ভাটা পানি মেরে বন্ধ করে দেয়া হয়।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।

অভিযানে ফরিদগঞ্জ উপজেলার ভঙ্গের গাঁও গ্রামের মেসার্স ভঙ্গের গাঁও ব্রিক ফিল্ডকে ১ লাখ টাকা, গাজীপুর এলাকার মেসার্স মাহবুবব চেয়ারম্যান ব্রিক ফিল্ড ও মানিক রাজ এলাকার মেসার্স মানিকরাজ ব্রিক ফিল্ডকে ১ লাক টাকা করে দুই লাখ টাকা জরিমান এবং পানি দিয়ে বন্ধ করে দেয়া হয়।

রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপপচিালক মো. মিজানুর রহমান এবং মামলার প্রসিকিউশন প্রদান করেন সহকারী পরিচালক মো. হান্নান।

চাঁদপুর জেলা পুলিশ, ফরিদগঞ্জ থানা পুলিশ ও উপজেলা ফায়ার সার্ভিস ডিফেন্সের সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।


নিউজ এডিটর ০৫-০২-২০২৪ ০৯:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 174 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া