সরস্বতী পূজা আগত, চাঁদপুরে ব্যস্ত প্রতিমা শিল্পীরা
০৭ মে, ২০২৬ ০৯:৪১ অপরাহ্ন

  

সরস্বতী পূজা আগত, চাঁদপুরে ব্যস্ত প্রতিমা শিল্পীরা

আলআমিন ভূঁইয়া
০৭-০২-২০২৪ ০৪:৫৫ অপরাহ্ন
সরস্বতী পূজা আগত, চাঁদপুরে ব্যস্ত প্রতিমা শিল্পীরা

সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামী ১৪ ফেব্রুয়ারি। তাই ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা। একই সঙ্গে কোথাও কোথাও পূজার আলোকসজ্জা ও প্যান্ডেল তৈরির কাজও শুরু হয়েছে।

চাঁদপুরের মতলবের শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত মনোরঞ্জন পাল বলেন, এবার অন্যান্য বছরের চেয়ে প্রতিমা তৈরির কাজ বেশি পেয়েছি। দ্রুত কাজগুলো শেষ করতে পারাটাই বড় চ্যালেঞ্জ। আমি প্রায় ৩ শতাধিক প্রতিমা এবার তৈরি করবো। বড় প্রতিমা বাদে ছোটগুলো দেড় হাজার থেকে সর্বোচ্চ ১০/১৫ হাজার টাকা পর্যন্ত দাম ধরা হবে।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন সাহা বলেন, বিভিন্ন স্কুল কলেজ ও পাড়া মহল্লার ক্লাবের উদ্যোগে এবং বাসা-বাড়িতে স্বরসতী পূজা অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি কোনো ধরণের বাধা বিপত্তি ছাড়াই শান্তিপূর্ণভাবে ঢাক ঢোলের তালে উৎসবমুখর পরিবেশেই পূজা সম্পন্ন হবে।

মতলব দক্ষিণ থানার ওসি রিপন বালা বলেন, সরস্বতী পূজোকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ট্হল পুলিশ মোতায়েন থাকবে।


আলআমিন ভূঁইয়া ০৭-০২-২০২৪ ০৪:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 142 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া