ফরিদগঞ্জে কুকুর বাঁচাতে গিয়ে অটোচালক নিহত
০২ জুন, ২০২৬ ০৮:০৪ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে কুকুর বাঁচাতে গিয়ে অটোচালক নিহত

নিউজ এডিটর
০৯-০২-২০২৪ ০১:০৭ অপরাহ্ন
ফরিদগঞ্জে কুকুর বাঁচাতে গিয়ে অটোচালক নিহত

চাঁদপুরের ফরিদগঞ্জে রূপসা এলাকায় কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দেয়ালে ধাক্কা লেগে মো. শাহ আলম (৪৮) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। 

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ আলম ফরিদগঞ্জ পৌর এলাকার রুদ্রগাঁও গ্রামের ব্যাপারীবাড়ির মৃত আইউব আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও তিন যাত্রী।

রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাউসারুল আলম কামরুল জানান, ব্যাটারিচালিত অটোরিকশাটি তিনজন যাত্রী নিয়ে রূপসা বাজারের দিকে যাচ্ছিল। পশ্চিম রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে গেলে একটি কুকুর সামনে পড়ে। তাকে বাঁচাতে গিয়ে পাশের কবরস্থানের দেয়ালের সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে। তাতে অটোরিকশাচালক শাহ আলমসহ যাত্রীরা আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক শাহ আলমকে মৃত ঘোষণা করেন।

ফরিদগঞ্জ থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইভা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


নিউজ এডিটর ০৯-০২-২০২৪ ০১:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 150 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া