শিরোনামঃ
রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ১০-০২-২০২৪ ০৬:৪০ অপরাহ্ন |
"প্রান্তিক" পর্বে বিজয়ী দলগুলোকে নিয়ে শনিবার (১০ ফেব্রুয়ারি) চাঁদপুর প্রেসক্লাব এবং রোটারি ভবনে শুরু হয় "অভিযাত্রা" পর্ব।
"অভিযাত্রা" পর্বে 'অর্থনৈতিক পরাধীনতা দেশকে মেধাশূন্য করে তোলে' এই বিষয়ের পক্ষে অবস্থান করে যুক্তি,প্রমাণ,তত্ত্ব ও তথ্য দিয়ে চাঁদপুর সরকারি কলেজ বিতর্ক দলকে হারিয়ে বিজয়ী হয় চাঁদপুর মেডিকেল কলেজ বিতর্ক দল। সেরা বিতার্কিক হিসেবে নির্বাচিত হন চাঁদপুর মেডিকেল কলেজ বিতর্ক দলের প্রথম বক্তা তাসনিম তাবাসসুম আদিবা।
বিজয়ী এবং সেরা বিতার্কিক নিবার্চিত হয়ে তাসনিম তাবাসসুম আদিবা তার অনুভূতি ব্যক্ত করে বলেন,"কলেজের হয়ে প্রতিনিধিত্ব করে জয়লাভ করা সবসময় গৌরবের এবং আনন্দের। আমাদের পড়ালেখার পাশাপাশি এসব সহ-শিক্ষা কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদেরকে কলেজ থেকে আমাদের সম্মানিত শিক্ষকগণ সবসময় অনুপ্রাণিত করেছেন। তার ধারাবাহিকতায় আমরা আজ এখানে। আমাদের দলগত চেষ্টাও আমাদের লক্ষ্য পূরণে সহায়তা করেছে। আমরা সামনের দিনগুলোতেও নিজেদের এভাবে তুলে ধরতে পারবো বলে আশাবাদী। আর শ্রেষ্ঠ বক্তা হওয়া সবসময়ই অন্যরকম অনুভূতি। ভালো লাগছে। আরো ভালো করতে চাই সামনে এটাই চাওয়া।
সনাতনী পদ্ধতির এই বিতর্ক প্রতিযোগিতায় চাঁদপুর মেডিকেল কলেজ থেকে অংশগ্রহণ করেন তাসনিম তাবাসসুম আদিবা, রুবাইয়া তাসনিম উর্বী এবং সৌরভ হাসান। অন্যদিকে চাঁদপুর সরকারি কলেজ থেকে অংশগ্রহণ করেন হালিমা আক্তার, সুস্মিতা দাস এবং মারিয়া জাহান।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া