হাইমচরে কোষ্টগার্ডের অভিযানে অবৈধভাবে মাটি কাটায় নানা সরঞ্জামসহ ১১জন আটক
১৮ নভেম্বর, ২০২৬ ০৫:২৫ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

হাইমচরে কোষ্টগার্ডের অভিযানে অবৈধভাবে মাটি কাটায় নানা সরঞ্জামসহ ১১জন আটক

মো. আজিজুর রহমান
১৪-০২-২০২৪ ০৭:২৬ পূর্বাহ্ন
হাইমচরে কোষ্টগার্ডের অভিযানে অবৈধভাবে মাটি কাটায় নানা সরঞ্জামসহ ১১জন আটক
হাইমচর উপজেলার চরভৈরবী এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি উত্তলনের সময় ১ টি এক্সকেভেটর, ০১টি বাল্কহেড ও ১ টি পন্টুন জব্দসহ ১১ জন ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড। রবিবার ১১ ফেব্রুয়ারি আনুমানিক রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চরভৈরবী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের সময় মাটিকাটার কাজে ব্যবহৃত ১ টি এক্সকেভেটর, ০১টি বাল্কহেড ও ০১ টি পন্তুন জব্দসহ ১১ জন ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে চাঁদপুর জেলা সিনিয়র সহাকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃত ব্যক্তিদের প্রত্যেককে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং জব্দকৃত এক্সকেভেটর ও পন্টএন বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর এর হেফাজতে কয়লা ঘাট পন্টুনে এবং জব্দকৃত বাল্কহেড বিসিজি পন্টুন চাঁদপুরে রাখা হয়েছে।

মো. আজিজুর রহমান ১৪-০২-২০২৪ ০৭:২৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 206 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া