শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১৩-০২-২০২৪ ১০:০০ অপরাহ্ন |
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি, দৈনিক জনকণ্ঠ ও চাঁদপুর কণ্ঠের প্রতিবেদক গুণী সাংবাদিক এমকে মানিক পাঠান অসুস্থ। তিনি বেশ কয়েক মাস যাবৎ অসুস্থতা বোধ করলে গত সপ্তাহে অভিজ্ঞ চিকিৎসকগণের পরামর্শে বিভিন্ন পরীক্ষা করা হয়। এতে তিনি মাইনর স্ট্রোক করেছেন বলে নিশ্চিত হওয়া যায়। বর্তমানে তিনি অভিজ্ঞ চিকিৎসকগণের তত্বাবধানে ফরিদগঞ্জ পৌর সদরের কাছিয়ারা এলাকায় নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।
মানিক পাঠান’র সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদসহ প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ ও মানিক পাঠান এর পরিবার বর্গ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া