শিরোনামঃ
রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ১৪-০২-২০২৪ ০১:২৮ অপরাহ্ন |
ঋতুরাজ বসন্তকে বরণ করতে নানা রঙে রেঙেছে চাঁদপুর মেডিকেল কলেজ প্রাঙ্গন।আলপনা, রঙিন কাগজে এক অন্যরকম রূপে ফুটে উঠে পুরো কলেজ।চাঁদপুর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে বসন্ত বরণের এবারের আয়োজন।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) কলেজের ছাদে আয়োজন করা হয় বসন্ত বরণ। বসন্ত বরণ উপলক্ষে কলেজ শিক্ষক সমিতি নানা রকম আয়োজন করেন। বসন্ত বরণ উৎসবের শুরুতেই রিউমাটয়েড আর্থ্রাইটিস বিষয়ে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
বসন্ত বরণ এবং সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, গাইনী ও অবস বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ সাহেলা নাজনীন। তিনি তার বক্তব্যে বলেন, ঋতুর রাজা বসন্ত আমাদের মাঝে আবার ফিরে এসেছে। বসন্ত বরণ উৎসব বাঙালি সংস্কৃতির এক অনন্য দিন।প্রতি বছরই বসন্ত নিয়ে আসে বাঙালির জন্য সম্ভবনার দিন।বাঙালির নিজস্ব সর্বজনীন প্রাণের উৎসব পহেলা ফাল্গুন।
তিনি আরো বলেন রিউমাটয়েড আর্থ্রাইটিস বিষয়ে আমাদের সকলের সচেতন হওয়া দরকার এবং অন্যদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা দরকার।এই রোগটি পুরো নিরাময় নয় তবে চাইলেই নিয়ন্ত্রণে রাখা যায়।
বসন্ত বরণ উৎসব ও সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ কে এম মাহবুবুর রহমান। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও উপাধ্যক্ষ সহযোগী অধ্যাপক (সার্জারি) ডাঃ হারুন অর রশিদ।বিএমএ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডাঃ একেএম নুরুল হুদা, সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন নবী মাসুম
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেডিসিন বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ রাশেদ মির্জা,অধ্যাপক(মেডিসিন) ডাঃ সালেহ আহমদ, সহযোগী অধ্যাপক(মেডিসিন) ডাঃ সাইফুল ইসলাম সোহেল,প্যাথলজি বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক(বায়োকেমিস্ট্রি) ডাঃ নুরুল আলম,সহযোগী অধ্যাপক(কার্ডিওলজি) ডাঃ রেজাউল করিমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং হাসপাতালের চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
তাসনিম তাবাসসুম আদিবা এবং ইরাম ইয়ামিন খান এর উপস্থাপনায় বসন্ত বরণ অনুষ্ঠানে গান, আবৃত্তি,নাটক, আয়োজন করা হয়।এর আগে রিউমাটয়েড আর্থ্রাইটিস বিষয়ক সেমিনারে উপস্থাপনা করেন তাহসিন রহমান এবং তাহমিনা জান্নাত অনামিকা।এই উৎসবে কলেজে অধ্যয়রত সকল ব্যাচেরা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া