চাঁদপুর জেলায় এসএসসি, দাখিল ও সমমান পরিক্ষার্থী ৩৬,৬১২ জন
প্রতি বছরের ন্যায় এ বছরও এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল ভোকেশনাল পরীক্ষা শুরু হচ্ছে আজ। ইতোমধ্যে চাঁদপুর জেলা প্রশাসন দপ্তর সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। চাঁদপুর জেলায় এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৬ হাজার ৬১২ জন শিক্ষার্র্থী। পরীক্ষার প্রথম দিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিনে এসএসসি’র বাংলা (আবশ্যিক) ১ম পত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ এবং এসএসসি (ভোকেশনাল) বাংলা-১ পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলায় মোট পরীক্ষা কেন্দ্র সংখ্যা ৭৭টি। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র হচ্ছে ৪৬টি, দাখিল পরীক্ষার্থীদের কেন্দ্র হচ্ছে ১৯টি ও এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার্থীদের কেন্দ্র সংখ্যা হচ্ছে ১২টি।
জেলা প্রশাসনের শিক্ষা শাখা থেকে প্রাপ্ত তথ্য মতে চাঁদপুর সদর উপজেলায় এসএসসিতে ৬ টি কেন্দ্রে ৫৭৮৭ জন, দাখিলে ৪ টি কেন্দ্রে ৯৫৯ জন, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) ২ টি কেন্দ্রে ১৮৬ জন, ফরিদগঞ্জ উপজেলায় এসএসসিতে ৬ টি কেন্দ্রে ৩৮৬০ জন, দাখিলে ৩ টি কেন্দ্রে ১৬৯০ জন, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) ১ টি কেন্দ্রে ১৮২ জন, হাইমচর উপজেলায় এসএসসিতে ১ টি কেন্দ্রে ৮৪৪ জন, দাখিলে ২ টি কেন্দ্রে ৩২৪ জন, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) ১ টি কেন্দ্রে ২১২ জন, হাজীগঞ্জ উপজেলায় এসএসসিতে ৯ টি কেন্দ্রে ৩৪৭৭ জন, দাখিলে ৩ টি কেন্দ্রে ১১২৭ জন, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) ২ টি কেন্দ্রে ৩৭৫ জন, শাহরাস্তি উপজেলায় এসএসসিতে ৬ টি কেন্দ্রে ৩৩৪৩ জন, দাখিলে ২ টি কেন্দ্রে ৭৪৪ জন, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) ১ টি কেন্দ্রে ৮৭ জন, কচুয়া উপজেলায় এসএসসিতে ৭ টি কেন্দ্রে ৩৭৮৯ জন, দাখিলে ৩ টি কেন্দ্রে ১৪৯৯ জন, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) ২ টি কেন্দ্রে ২১৪ জন, মতলব উত্তর উপজেলায় এসএসসিতে ৭ টি কেন্দ্রে ৪০৮১ জন, দাখিলে ১ টি কেন্দ্রে ৫৪২ জন, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) ২ টি কেন্দ্রে ২৫১ জন, মতলব দক্ষিণ উপজেলায় এসএসসিতে ৪ টি কেন্দ্রে ২২৭২ জন, দাখিলে ২ টি কেন্দ্রে ৫৭৩ জন, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) ১ টি কেন্দ্রে ১৯৪ জন পরিক্ষার্থী অংশ নিবে।