শিরোনামঃ
রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ১৫-০২-২০২৪ ০৭:২৯ পূর্বাহ্ন |
আজ প্রথম দিন এসএসসির প্রথম দিনে বাংলা প্রথম পত্র বা সহজ বাংলা প্রথম পত্র বিষয়ে পরীক্ষা দেবে শিক্ষার্থীরা। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছরের নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চলবে আগামী ১২ মার্চ পর্যন্ত। এরপর ১৩ থেকে ২০ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে গতবারের চেয়ে এ বছর পরীক্ষার্থী কমেছে ৪৭ হাজারের বেশি। গত বছর ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন এসএসসি পরীক্ষা দিয়েছিল।
এদিকে, সুষ্ঠুভাবে ও নকলমুক্ত পরীক্ষা আয়োজনে ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। পরীক্ষাকে কেন্দ্র করে গত ১৩ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া