চাঁদপুর মেডিকেল কলেজে সরস্বতী পূজা উদযাপন
২৫ মে, ২০২৬ ০৮:২২ পূর্বাহ্ন

  

চাঁদপুর মেডিকেল কলেজে সরস্বতী পূজা উদযাপন

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
১৫-০২-২০২৪ ১১:৩৩ অপরাহ্ন
চাঁদপুর মেডিকেল কলেজে সরস্বতী পূজা উদযাপন
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা।সরস্বতী পূজা বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম ধর্মীয় উৎসব।শাস্ত্রীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লাপঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত।

দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো বুধবার ( ১৪ ফেব্রুয়ারি) চাঁদপুর মেডিকেল কলেজে বিদ্যা দেবীর বানী অর্চনা আয়োজন করা হয়।

বানী অর্চনা পরিদর্শন করেন কলেজ অধ্যক্ষ এবং পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অধ্যাপক ডাঃ সাহেলা নাজনীন,২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান,শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, উপাধ্যক্ষ সহযোগী অধ্যাপক (সার্জারি) ডাঃ হারুন অর রশিদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

পূজা উদযাপন পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন কমিউনিটি মেডিসিন বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডাঃ নারায়ণ চন্দ্র দাশ, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন ৫ম বর্ষের শিক্ষার্থী প্রিয়ব্রত দাস উৎস।পূজা উদযাপনকে বাস্তবায়ন করতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা আন্তরিক ভাবে সহযোগিতা করেন।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ১৫-০২-২০২৪ ১১:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 327 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া