শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ১৬-০২-২০২৪ ০৩:১৭ পূর্বাহ্ন |
আগামীকাল (১৭ ফেব্রুয়ারি) শনিবার উপজেলা প্রেসক্লাবের কার্যকরী পরিষদ ২০২৪ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুইজন সদস্য বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
শনিবার সকাল ১০ টা থেকে বেলা ২টা পযর্ন্ত উপজেলা প্রেসক্লাবের সদস্য ২৭ জন সাংবাদিক ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধিদের নির্বাচিত করবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রেসক্লাবের একজন সিনিয়র সাংবাদিক বলেন, হাইমচর উপজেলায় প্রিন্ট পত্রিকায় ও অনলাইন পটালে কর্মরত সাংবাদিকদের সদস্য করে যাচাই-বাছাই সম্পর্ণ করা হয়েছে। এসকল সাংবাদিকবৃন্দ ১৭ ফেব্রুয়ারি তাদের ভোটাধিকার প্রয়োগ করে প্রার্থীদের নির্বাচিত করবেন।
এ ব্যাপারে জানতে চাইলে প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী বলেন, উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর নির্বাচন আগামীকাল ১৭ ফেব্রুয়ারি প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী গণতান্ত্রিক পন্থায় ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া