শিরোনামঃ
আহসান হাবীব সুমন, কচুয়া প্রতিনিধি ১৮-০২-২০২৪ ১২:৫২ অপরাহ্ন |
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এবার শুরু হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। নির্বাচনী প্রচার-প্রচারণায় পিছিয়ে নেই চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা । উপজেলার প্রতিটি জনপদে সম্ভব্য ভাইস চেয়ারম্যান প্রার্থীদের পোস্টার ব্যানার শোভা পাচ্ছে।
আসন্ন কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় নবীন প্রার্থী হয়ে ভাইস-চেয়ারম্যান পদে লড়তে চান তরুণ ও যুবসমাজের প্রিয় ব্যক্তিত্ব ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের প্রচার সম্পাদক সোহেল তাজ।
এ উপলক্ষে কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামীলীগের তৃনমুলের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল তাজ। সোহেল তাজের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার খবরে এলাকার তরুণ ভোটারদের মাঝে তাকে ঘিরে শুরু হয়েছে নানান উৎসাহ- উদ্দীপনা।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও সোহেল তাজকে নিয়ে চলছে নানা সম্ভাবনার কথা। রাজনীতিতে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত তিনি। অবহেলিত এ এলাকার নানান সমস্যা-সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। ছুটেছেন মানুষের আপদে বিপদে। আর এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে ছোট বড় সব শ্রেণী-পেশার মানুষেই তাকে ভালো চোখে দেখেন।
নিজের প্রার্থীতার বিষয়ে ভাইস চেয়ারম্যান পদে সোহেল তাজ সাংবাদিকদের বলেন, আমার প্রান প্রিয় যুব সমাজ ও তরুণ ছাত্রলীগ নেতা কর্মীসহ সাধারণ ভোটারদের চাহিদানুযায়ী ও কচুয়ার একমাত্র অভিভাবক স্মার্ট এমপি চাঁদপুর -১ কচুয়া আসনে সংসদ সদস্য ড.সেলিম মাহমুদ স্যার চাচ্ছেন ক্লিন ইমেজের প্রার্থী এবারের উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হোক। তাই আমি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করছি আমি ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ এবং এসডিজি ২০৩০ বাস্তবায়নে তিনি দৃড় অঙ্গিকার বদ্ধ।
স্মাট এমপির নেতৃত্বে একটি স্মাট উপজেলা পরিষদ গড়বো। এছাড়া মাদক, সন্ত্রাস ও দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে শান্তি প্রিয় উপজেলা গড়ে তুলতে চাই। এজন্য যুব সমাজ ও তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া