চাঁদপুর সদরে চান্দ্রায় বিএনপি'র বিভিন্ন দাবিতে লিফলেট বিতরণ
২১ জুন, ২০২৬ ০৫:০৯ পূর্বাহ্ন

  

চাঁদপুর সদরে চান্দ্রায় বিএনপি'র বিভিন্ন দাবিতে লিফলেট বিতরণ

মো. আজিজুর রহমান
১৯-০২-২০২৪ ০৬:৪০ অপরাহ্ন
চাঁদপুর সদরে চান্দ্রায় বিএনপি'র বিভিন্ন দাবিতে লিফলেট বিতরণ
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে দ্রব্যমূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানী সংকট এর প্রতিবাদ এবং গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দাবিতে জেলা বিএনপির নির্দেশে এই কর্মসুচি পালন করেন। সোমবার (১৯ ফেব্রুয়ারী) চান্দ্রা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সহযোগী সংগঠনের সাথে নিয়ে ইউনিয়ন চান্দ্রা চৌরাস্তা ও বাজারসহ বিভিন্ন স্থানে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন। এসময় চান্দ্রা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোফাজ্জল হোসেন, সদস্য সচিব তালহা ফারুকী সঞ্চয়, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন পাটওয়ারী, আলমগীর ঢালি, বিএনপি নেতা মাহবুব হায়দার জমাদার, ইউনিয়ন যুবদলের সভাপতি খোরশেদ গাজী,সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক বাতেন জমাদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ মিজি, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আউয়াল জমাদার, সাধারণ সম্পাদক আজাদ বেপারীসহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মো. আজিজুর রহমান ১৯-০২-২০২৪ ০৬:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 179 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া