ফরিদগঞ্জে শিক্ষানূরাগী খোরশেদ আলম আর বেঁচে নেই ॥ বিভিন্ন মহলের শোক
১৯ মে, ২০২৬ ০৮:৩৮ অপরাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জে শিক্ষানূরাগী খোরশেদ আলম আর বেঁচে নেই ॥ বিভিন্ন মহলের শোক

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
১৯-০২-২০২৪ ০৯:৫২ অপরাহ্ন
ফরিদগঞ্জে শিক্ষানূরাগী খোরশেদ আলম আর বেঁচে নেই ॥ বিভিন্ন মহলের শোক

ফরিদগঞ্জে স্বনামধন্য শিক্ষানূরাগী মো. খোরশেদ আলম বি.কম (৭৫) আর বেঁচে নেই। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ফরিদগঞ্জ পৌর এলাকার কাছিয়াড়া গ্রামের বাসভবনে ইন্তেকাল করেছেন তিনি, (ইন্নালিল্লাহী....রাজিউন)। মরহুমের মৃত্যুতে ফরিদগঞ্জ প্রেসক্লাব পরিবারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দুই দফা জানাজা শেষে মরহুমের মরদেহ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের পশ্চিম চাঁদপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।


জানা যায়, গত প্রায় ৭৫ বছর পূর্বে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের পশ্চিম চাঁদপুর গ্রামের তালুকদার বাড়িতে শিক্ষানূরাগী সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গহণ করেন। বাল্যকাল থেকেই জাতিগড়ার কারিঘর শিক্ষকতা পেশাকে সম্মানজনক হিসেবে বিবেচনায় নিয়ে তিনি তৎকালিন সময়ে উচ্চতর ডিগ্রী অর্জন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা  করেছেন। সর্বশেষ প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ প্রায় ৩ যুগ শিক্ষকতা করেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে গত ২০০৬ সালে অবসর গ্রহণ করেন।


সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে নিজের সন্তানকেও বানিয়েছেন শিক্ষক, গড়ে তুলেছেন শিক্ষা প্রতিষ্ঠান। দেশ-বিদেশে শিক্ষানূরাগী এই মানুষটির শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান  ও গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। তাই ওনার মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।


বিষয়টি নিশ্চিত করে মরহুমের ছেলে, ফরিদগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির পাঠাগার সম্পাদক ও  ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাছুম আলম তালুকদার বলেন, আমার বাবা বার্ধক্যজনিত কারনে অসুস্থ ছিলেন। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ফরিদগঞ্জের বাসায় তিনি মৃত্যু বরণ করেন। আমার বাবার জিবদ্দশায় ভুল ভ্রান্তি ক্ষমা চেয়ে বাবার আত্মার মাগফেরাত কামনার্থে সুভাকাঙ্খীদের কাছে দোয়ার অনুরোধ করছি।


এদিকে সহকর্মীর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদসহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।


শিক্ষানূরাগী এই মানুষটির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহআলম শেখ, চাঁদপুর থেকে নিয়মিত প্রকাশিত বহুল প্রচলিত পত্রিকা দৈনিক চাঁদপুর দর্পণ ভারপ্রাপ্ত সম্পাদক মো. শরীফ চৌধুরীসহ চাঁদপুর দর্পণ পরিবার। ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ’র পরিবার প্রমুখ।

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ১৯-০২-২০২৪ ০৯:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 554 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া