শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ২২-০২-২০২৪ ০৩:৩২ অপরাহ্ন |
সালাম, রফিক, বরকত, জব্বার এর মতো ভাষা সৈনিকেরা অনেকেই প্রান্তিক পর্যায়ে বেড়ে উঠেছেন, তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহান ভাষা শহীদদের স্মরণে প্রান্তিক পর্যায়ের দরিদ্র ৩'শ দরিদ্র রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে শহীদ মিনারের সামনে সেবা প্রদান করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন।
চিকিৎসাসেবা ক্যাম্পে বিনামূল্যে ৩'শ দরিদ্র রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকগণ পরামর্শ ও পরীক্ষার মাধ্যমে রোগ নির্নয় ও ঔষধ বিতরণ করেন। এ চিকিৎসা সেবা পেয়ে প্রান্তিক মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।
চিকিৎসা সেবা প্রদান করেন, ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র সহকারি সার্জন ডা. মো. কামরুল হাছান ও ঢাকা পিজি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. আনোয়ার হোসেন। আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফ’র সভাপতিত্বে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহম্মেদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাজিয়া সুলতানা, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেদী হাচান, স্থানীয় ইউপি সদস্য আস্সাদুজ্জামান খান কালু, মহন পাটওয়ারী মানিক, সেন্ট্রাল হাসপাতাল ফরিদগঞ্জ’র ল্যাব ইনচার্জ মেহেদী হাসান রাসেল প্রমুখ।
দিনব্যাপী এ চিকিৎসাসেবা ক্যাম্পে সংগঠনের সদস্য তাজুল ইসলাম, মোজাম্মেল হোসেন, কামরুল মোল্লা, নাঈম চৌধুরী, ইকবাল গাজী, সাব্বির তপদার, মাছুম ভূইয়া, মাহবুব ভূইয়া, মেহেদী হাচান, নাঈমুল ইসলাম, মনির হোসেন, সজিব হোসেন হৃদয়, জুবায়ের শেখসহ অন্যান্যরা নিরলসভাবে মানবিক সেবায় কাজ করেছেন।
আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফ বলেন, প্রতি বছরে আমরা বিভিন্নভাবে দরিদ্র অসহায় মানুষের সহায়ক হিসেবে পাশে থাকার চেষ্টা করে থাকি। তার মধ্যে আমাদের এ কর্মসূচি মহান ভাষা শহীদদের স্মরণে স্বাস্থ্যসেবার আয়োজন করেছি। আমাদের এ মানবিক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে এবং আরো বিস্তৃত হবে বলে আশা করছি। যাতে মৌলিক চাহিদা স্বাস্থ্যসেবা থেকে অসহায় মানুষ বঞ্চিত না হয়, সেটাই আমাদের মূল লক্ষ্য।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া