স্বামী হত্যার বিচারের দাবীতে ১৫ দিনের জমজ সন্তানসহ তিন সন্তান নিয়ে মানববন্ধনে স্ত্রী
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:১৯ অপরাহ্ন

  

স্বামী হত্যার বিচারের দাবীতে ১৫ দিনের জমজ সন্তানসহ তিন সন্তান নিয়ে মানববন্ধনে স্ত্রী

নিউজ এডিটর
২৫-০২-২০২৪ ০৭:৪৭ অপরাহ্ন
স্বামী হত্যার বিচারের দাবীতে ১৫ দিনের জমজ সন্তানসহ তিন সন্তান নিয়ে মানববন্ধনে স্ত্রী

স্বামী ঈমনকে পিটিয়ে হত্যার কারনে বিধবা হযেছেন মাত্র তিন দিন। এরই মধ্যে ১৫ দিনের দুই জমজ সন্তানসহ তিন সন্তান নিয়ে গ্রামবাসীর সাথে মানববন্ধনে অংশ দেন সুফিযা বেগম। শুরুটা ছিলো মানবান্ধন যা পরে বিক্ষোভ মিছিলে রুপ নেয়। ঘটনাটি চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের জনতা বাজারে।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় জনতা বাজারে মানব বন্ধন হওযার প্রস্ততি পূর্বক বিক্ষোভ মিছিলে রুপ নেয় মিছিলটি জনতা বাজার থেকে শুরু হয়ে টেকের বাজার, ইছাপুর ঘুরে জনতা বাজারে শেষ হয। মিছিলে ইমনের গ্রামের কয়েক হাজার নারী পুরুষ অংশ নেয়।

উল্লেখ্য গত ২১ ফেব্রুয়ারি রাতে হাজীগঞ্জের রাজারগাঁও বেপারী বাড়িতে একটি ওয়াজ মাহফিলে দুই যুবকের সাথে ধস্তাধস্তি হয়। সেই ঘটনার বিরোধ মিটিয়ে দিতে এগিয়ে আসে ইমন নামের আরেক যুবক।  এ নিয়ে ক্ষুদ্ধ হয়ে উঠে জিলানী নামের একজন। ইমনকে শাযেস্তা করতে ১৫/২০ জনের স্থানীয় একটি দল ভাড়া করে জিলানী। জিলানীর কথায় গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সেই দলটি ৪টি সিএনজি চালিত স্কুটারে করে ইমনের এলাকায় চলে আসে। এসেই দলটি ইমনকে বাজারে পেয়ে যায়। মাগরিব নামাজ চলাকালীন সমযে ইমন দলটিকে দেখে বাজারের পাশের একটি বাড়ির দিকে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে। ১৫/২০ জনের দলটি কাঠের ধামা নিয়ে ইমনকে দৌড়িয়ে একটি বাড়ির বাগানে দিয়ে ধরে বেধড়ক মারধর করে ফেলে রেখে চলে যায় দলটি। এর পরেই স্থানীয়রা ইমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দাযিত্বরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় পুলিশ ঘটনার দিন রাতেই ফযেজ বাবু নামের এক যুবককে আটক করে। সে উপজেলার রাজারগাঁও ইউনিয়নের কাজী সরোয়ারের ছেলে। নিহত ইমন উপজেলার বাকিলা ইউনিয়নের লোধপাড়া কবিরাজ বাড়ির হারুনুর রশিদের ছেলে। 

 


নিউজ এডিটর ২৫-০২-২০২৪ ০৭:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 168 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া