ফরিদগঞ্জে সিদ্দিকুর রহমান গাজীর দাফন সম্পন্ন ॥ বিভিন্ন জনের শোক
১৯ মে, ২০২৬ ০৮:০২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জে সিদ্দিকুর রহমান গাজীর দাফন সম্পন্ন ॥ বিভিন্ন জনের শোক

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
২৬-০২-২০২৪ ০৮:৫৭ অপরাহ্ন
ফরিদগঞ্জে সিদ্দিকুর রহমান গাজীর দাফন সম্পন্ন ॥ বিভিন্ন জনের শোক

ডব্লিও জি নিউজের পরিচালক ও প্রধান সমন্বয়কারী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক  মো. নাসির উদ্দিন পাঠানের শ্বশুর মো. সিদ্দিকুর রহমান (৮৫) ইন্তেকাল করেছেন ।

গত রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টায় ফরিদগঞ্জ পৌর এলাকার মিরপুর গ্রামে নিজ বাড়িতে তিনি মৃত্যু বরণ করেন । মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
সিদ্দিকুর রহমান গাজী সাবেক সরকারি কর্মকর্তা ও ফরিদগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন ।

এছাড়া তিনি স্থানীয় সামাজিক সংগঠন, শিক্ষা-ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন সেবামুলক কাজের সাথে সক্রিয় ছিলেন। ফলে তাঁর মৃত্যুর খবরে বিভিন্ন সংগঠন ও নানা শ্রেণি পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

সিদ্দিকুর রহমানের মৃত্যুতে ফরিদগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. মাহফুজুল হক, ফরিদগঞ্জ বিআরডিবি’র চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদসহ প্রেসক্লাব নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ২৬-০২-২০২৪ ০৮:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 175 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া