শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ২৬-০২-২০২৪ ০৯:০১ অপরাহ্ন |
ছারছীনা শরীফের আমীরে শরিয়ত, আমীরে তরিকত কুত্বুল আলম শাহ্ সূফী আল্লামা নেছার উদ্দীন আহমদ (রহ.)- এর এজাযতে, তাহার প্রধান খলিফা পীরে মুকাম্মাল শায়খুল মাশায়েখ শাহ্ সূফী আলহাজ্জ্ব হযরত মাওলানা মোছলেহ উদ্দীন (রহঃ) এর প্রতিষ্ঠিত পীরে মুকাম্মাল শাহ্ সূফী আলহাজ্জ্ব হযরত মাওলানা মুহাম্মদ বিন মোছলেহ্ উদ্দীন (রহ.)-এর বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহ্ফিল দেশ-বিদেশ থেকে আগত হক্কানী আলেম ওলামায়ে কেরামগণ নসিহত পেশ এবং কয়েক দফা দোয়ানুষ্ঠান লাখো মানুষের কান্নার ধ্বনীতে শেষ হয়েছে। ফরিদগঞ্জের সন্তোষপুর দরবার শরীফে ২২ ও ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতি ও শুক্রবার দু’দিন ব্যাপী অনুষ্ঠিত হয়।
সন্তোষপুর দরবার শরীফের নেছার মঞ্জিলে অনুষ্ঠিত মাহফিল শেষে শনিবার ২৪ ফেব্রুয়ারি সকালে বিশ্বের মুসলিম উম্মাহ ও দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ আখেরী মোনাজাত পরিচালনা করেন সন্তোষপুর দরবার শরীফের বর্তমান পীর আলহাজ্ব মাওলানা শাহ্ আব্দুল করীম বিন মুহাম্মদ।
আখেরী মোনাজাতে ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নামে। মহান আল্লাহ রাব্বুল আলামীনের নৈকট্য লাভের আশায় সারা বাংলার প্রত্যন্ত এলাকা থেকে মাহফিলে প্রচুর লোক সমাগম হয়। নিজের ও আহল আওলাদের গুনাহ খাতা মাফির জন্য এবং দেশ-জাতির ইহকালীন ও পরকালীন কল্যাণ কামনা করা হয়। মোনাজাতে কান্নার রোল পড়ে যায়। মহান আল্লাহর দরবারে কান্নাকাটি আর আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মাহফলি ও আশ-পাশের এলাকার পরিবেশ ছিল লক্ষণীয়। সন্তোষপুর দরবারের আশিকীন, যাকেরীন, মুহিব্বীন, খলিফাবৃন্দ, দেশ-বিদেশের অসংখ্য ওলামায়ে কেরাম, দেশ-বরেণ্য পীর-মাশায়েখগণ, জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন, প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়াসহ সামাজিক এবং বিভিন্ন পেশাজীবী লোকজন মোনাজাতে অংশ নেয়।
ফরিদগঞ্জ উপজেলাধীন চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের আওতাধীন সন্তোষপুর গ্রামে প্রতিষ্ঠিত সন্তোষপুর দরবার শরীফ প্রতিষ্ঠারপর থেকেই দেশ-বিদেশে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া