হাইমচর মেঘনায় জাটকা ধরায় ১৫ জেলে আটক
১৮ নভেম্বর, ২০২৬ ০৫:২৫ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

হাইমচর মেঘনায় জাটকা ধরায় ১৫ জেলে আটক

নিউজ এডিটর
২৬-০২-২০২৪ ১০:১৪ অপরাহ্ন
হাইমচর মেঘনায় জাটকা ধরায় ১৫ জেলে আটক

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীতে নিষিদ্ধ জালে জাটকা ধরায় ১৫ জেলেকে আটক করা হয়েছে।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলা টাস্কফোর্সের অভিযানে তাদেরকে আটক করা হয়।

উপজেলা মৎস্য দপ্তর থেকে জানানো হয়, ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (প্রথম সংশোধিত) শীর্ষক’ প্রকল্প এর প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহর নেতৃত্বে কম্বিং অপারেশন চতুর্থ ধাপের চতুর্থ দিনে হাইমচর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টের আওতায় অভিযান পরিচালনা করে ৪০ হাজার মিটার কারেন্ট জাল, ২ ইঞ্জিন বিশিষ্ট দুটি কাঠের নৌকা এবং ১৫ জেলাকে আটক করা হয়।

আটক জেলেদের মধ্যে বয়স বিবেচনায় অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ১০ জেলেকে মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়। বাকি ৫ জেলের প্রত্যেককে ৪ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল ফয়সাল।

উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ, মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কোস্টগার্ড হাইমচর আউটপোস্টের কনটিনজেন্ট।

 


নিউজ এডিটর ২৬-০২-২০২৪ ১০:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 153 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া