রাজরাজেশ্বরে জেলেদের মাঝে খাদ্য সহায়তা চাল বিতরণ
০৫ জুলাই, ২০২৬ ০৪:৪৩ অপরাহ্ন

  

   শিরোনামঃ

রাজরাজেশ্বরে জেলেদের মাঝে খাদ্য সহায়তা চাল বিতরণ

নিউজ এডিটর
২৬-০২-২০২৪ ১১:২১ অপরাহ্ন
রাজরাজেশ্বরে জেলেদের মাঝে খাদ্য সহায়তা চাল বিতরণ

চাঁদপুর সদরের রাজরাজেশ্বর ইউনিয়নে জেলেদের মাঝে জাটকা রক্ষা কর্মসূচির আওতায় দ্বিতীয় পর্যায়ে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে ইউপি চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী উপস্থিত থেকে সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ইউনিয়নের ২ হাজার ২শ’ ৪২ জন জেলের মাঝে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও সদর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মো: মজিবুর রহমান, ইউনিয়ন পরিষদের সচিব শ্যামল চন্দ্র মহাজন, ইউনিয়ন মেম্বার আলী আহমেদ বকাউল, মুকবুল হোসেন প্রধানিয়া, পারভেজ গাজী রনি, ইব্রাহীম কামাল সিরাজ, আবু বকর পাটওয়ারী, শফিউল কুড়ালী, জাহাঙ্গীর সরকার, হাসান আলী দেওয়ান, হানিফ বেপারী, মহিলা মেন্বার ময়না বেগম, লুৎফা বেগম, মরিয়ম বেগম, সদর উপজেলা যুবলীগের সদস্য শাহাজালাল বন্ধুকসী’সহ আরো অনেকে।

উল্লেখ্য, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় জাটকা ইলিশ না ধরার জন্যে সরকার নিবন্ধিত জেলেদের এ খাদ্য সহায়তা দিচ্ছে। সেই আলোকে রাজরাজেশ্বর ইউনিয়নের ২ হাজার ২শ’ ৪২ জন তালিকাভুক্ত জেলের মাঝে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়।


নিউজ এডিটর ২৬-০২-২০২৪ ১১:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 155 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া