মতলব দক্ষিণে চেয়ারম্যান প্রার্থীর গেইট, ব্যানার-পেস্টুন ছিঁড়ে দিয়েছে দুর্বৃত্তরা
০২ জুন, ২০২৬ ০৮:১৭ পূর্বাহ্ন

  

মতলব দক্ষিণে চেয়ারম্যান প্রার্থীর গেইট, ব্যানার-পেস্টুন ছিঁড়ে দিয়েছে দুর্বৃত্তরা

নিউজ এডিটর
২৭-০২-২০২৪ ০৫:৫১ অপরাহ্ন
মতলব দক্ষিণে চেয়ারম্যান প্রার্থীর গেইট, ব্যানার-পেস্টুন ছিঁড়ে দিয়েছে দুর্বৃত্তরা

চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদারের গেইট, ব্যানার-পেস্টুন ছিঁড়ে দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এ বিষয়ে মতলব দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করেন চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার।

তিনি দাবি করেন, সোমবার দিবাগত রাতে কে বা কাহারা পুরো উপজেলায় দেয়া তার একাধিক গেইট, কয়েকশ ব্যনার-পেস্টুন ছিঁড়ে দিয়েছে। যার ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা। তবে তিনি তার প্রতিদ্বন্ধি প্রার্থীদের দোষারোপ করছেন।

তিনি জানান, আগামী ৪টা মে উপজেলা পরিষদ নির্বাচনে তিনি প্রার্থী ঘোষণা দেয়ার পর থেকে হুমকী-ধমকী পাচ্ছেন। প্রশাসনের কাছে তিনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রতিহিংসামুলক এই কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহবান জানান।

এর আগে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

জানতে চাইলে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


নিউজ এডিটর ২৭-০২-২০২৪ ০৫:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 513 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া