হাইমচরে যাকাত প্রদানে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
০৭ মে, ২০২৬ ০৮:৪৬ অপরাহ্ন

  

হাইমচরে যাকাত প্রদানে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
২৭-০২-২০২৪ ০৮:২৩ অপরাহ্ন
হাইমচরে যাকাত প্রদানে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
“দারিদ্রতা বিমোচনে অংশ নিন, সরকারি যাকাত ফান্ডে যাকাত দিন” এই স্লোগানকে সামনে রেখে হাইমচরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ২০২৩/২৪ অর্থ বছরে সরকারি যাকাত ফান্ডে সমাজের বিত্তবানদের যাকাত প্রদানে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সরকারি যাকাত ফান্ডে সমাজের বিত্তবানদের যাকাত প্রদানে উদ্বুদ্ধকরণ সভায় সুপারভাইজার মাওলানা জুলফিকার হাসান মুরাদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফয়সাল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলগী বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আলেম-ওলামাগণ।

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২৭-০২-২০২৪ ০৮:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 222 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া