সাবেক ইউপি চেয়ারম্যান হাফেজ বেপারী'র জানাজায় হাজারো মুসল্লীর ঢল
১৯ মে, ২০২৬ ০৮:০২ অপরাহ্ন

  

   শিরোনামঃ

সাবেক ইউপি চেয়ারম্যান হাফেজ বেপারী'র জানাজায় হাজারো মুসল্লীর ঢল

মো. আজিজুর রহমান
২৮-০২-২০২৪ ০৪:৪৮ অপরাহ্ন
সাবেক ইউপি চেয়ারম্যান হাফেজ বেপারী'র জানাজায় হাজারো মুসল্লীর ঢল
চাঁদপুর সদর উপজেলা ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বিএনপির উপদেষ্টা সদর থানা বিএনপির সাবেক সদস্য ও তিন তিন বারের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফেজ বেপারী আর নেই (ইন্না-লিল্লাহি -ওয়াইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তারা বয়স হয়েছিল ৭৫ বছর। শারিরীক অবস্থার অবনতি হলে গত রবিবার ঢাকা বারডেম হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারী দিবাগত রাত ১০ টায় চিকিৎসা ধীন অবস্থায় মৃত্যু বরন করেন। মৃত্যু কালে স্ত্রী ৩ ছেলে ১ মেয়ে ও অসংখ আত্নীয় স্বজন শুভাকাঙ্ক্ষী সহ বহু গুনগ্রাহী রেখে যান। সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফেজ বেপারী দীর্ঘদিন বাধ্যক্ষ জনিত রোগে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়লে তাকে এক নজর দেখার জন্য তার বাড়িতে ছুটে আসেন এবং জেলা বিএনপি ও জেলা যুবদলসহ অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা করেন। বুধবার (২৮ ফেব্রুয়ারী) বাদ জোহর বহরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসার মুতামিম খাজা আহমদ উল্যাহ। মরহুম হাফেজ বেপারী জানাজার পূর্বে তাকে নিয়ে স্মৃতিচারণ করেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ মাষ্টার, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনী পাটওয়ারী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ সভাপতি দেওয়ান মোঃ শফিকুজাম্মান, বাগাদী ইউপি চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন গাজী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন প্রমূখ। এসময় জানাজায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির কোষাধ্যক্ষ আহ কাির বেপারী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইব্রাহিম কাজী জুয়েল, পৌর সভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাজী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা ছাত্রদলের সভাপতি ইমান গাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজল খান, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক এডভোকেট হুমায়ুন কবির সুমন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরু ভূঁইয়া, সাধারন সম্পাদক শহিদ বেপারীসহ বিভিন্ন দলের রাজনৈতিক মহল, সুধীমহল ও ধর্মপ্রান মুসল্লী জানাজায় সরিক হন।

মো. আজিজুর রহমান ২৮-০২-২০২৪ ০৪:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 195 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া