হাইমচরে তাহফিজুস সুন্নাহ নেছারিয়া মাদরাসার বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
১৪ জুন, ২০২৬ ০৭:০৯ অপরাহ্ন

  

হাইমচরে তাহফিজুস সুন্নাহ নেছারিয়া মাদরাসার বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
২৮-০২-২০২৪ ১১:২৭ অপরাহ্ন
হাইমচরে তাহফিজুস সুন্নাহ নেছারিয়া মাদরাসার বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
ব্যপক উৎসাহ উদ্দীপনা ও জমকালো মনোমুগ্ধকর আয়োজনে ঐতিহ্যবাহী দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান তাহফিজুস সুন্নাহ নেছারিয়া মাদরাসার বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সুন্নাহভিত্তিক সাধারণ শিক্ষার সমন্বয়ে পরিচালিত নতুন ধারার আদর্শ এ শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশুদের মধ্য থেকে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ৩৯ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলার কালাচৌকিদার মোড় সংলগ্ন মাঠে মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোঃ জুলফিকার হাসান মুরাদের সভাপতিত্বে ও পরিচালক সদস্য মাওলানা শরীফ মোঃ মাছুম বিল্লাহ'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন। তিনি বলেন, খেলাধুলা শারীরিক, মানষিক ও মেধা বিকাশে সহায়ক। কুরআন শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সুস্থ বিনোদনে উৎফুল্ল রাখা এগুলো শিক্ষার একটা অংশ। এদেরকে দ্বীন শিক্ষার পাশাপাশি রাষ্ট্রীয় বিভিন্ন দিবস বা জাতীয় দিবসগুলি সঠিকভাবে পালনে উদ্বুদ্ধ করতে হবে। সাথে সাথে কোনো প্রকার অপ্রিয়কর ঘটনা যেনো না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি আরও বলেন- দ্বীন শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনে মাদরাসা শিক্ষার্থীরা এগিয়ে। এদের প্রতি যদি বিত্তবান শ্রেণির মানুষ সহযোগিতার হাত প্রসার করে তবে এদেরকে মানব সম্পদে রূপান্তরিত করতে সহজ হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার জুলফিকার আলী জনি, গন্ডামারা এবিএস ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুল আমীন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাহেদ হোসেন দিপু, ৩নং আলগী দক্ষিণ ইউপি সচিব বিল্লাল হোসেন সোহাগ, মাদরাসার শিক্ষা সচিব মাওলানা মোঃ ফারুকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মাজহারুল ইসলাম মেজর প্রমূখ।

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২৮-০২-২০২৪ ১১:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 191 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া