মতলব দক্ষিণে দুই শিক্ষার্থী বহিস্কার, ৫ শিক্ষককে অব্যহতি
০২ জুন, ২০২৬ ০৭:০৮ পূর্বাহ্ন

  

মতলব দক্ষিণে দুই শিক্ষার্থী বহিস্কার, ৫ শিক্ষককে অব্যহতি

নিউজ এডিটর
২৮-০২-২০২৪ ১১:৩৩ অপরাহ্ন
মতলব দক্ষিণে দুই শিক্ষার্থী বহিস্কার, ৫ শিক্ষককে অব্যহতি
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঘিলাতলী সামাদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় হাদীস বিষয়ে অসদুপায় অবলম্বন করায় দুই শিক্ষার্থীকে বহিস্কার ও কক্ষে দায়িত্বরত পর্যবেক্ষক ৫ শিক্ষককে সাময়কিভাবে অব্যহতি দেয়া হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে হাদীস শরীফ (কোড নং-১০২) বিষয়ে পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে। বহিস্কার হওয়া শিক্ষার্থীরা হলেন-উপজেলার নন্দীখোলা দাখিল মাদ্রাসার মো. শাহেদ সিয়ান (রোল নং-৩১৭৩৫২) ও কালিকাপুর দাখিল মাদ্রাসার জিসান মুনসী (রোল নং-৩১৭১৭০)। দায়িত্ব অবহেলার কারণে অব্যহতি দেয়া শিক্ষকরা হলেন-কেন্দ্রের ২ নম্বর কক্ষের শিক্ষক মো. আবুল হোসেন ও আমলন্দ গোলদার। ৩ নম্বর কক্ষের শিক্ষক শফিকুর রহমান, মো. ছালেহ আহম্মদ ও মো. রাসেল মিয়া। এসব তথ্য নিশ্চিত করেন কেন্দ্র সচিব ও ঘিলাতলী সামাদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবুল বাশার। তিনি বলেন, ঘটনার পর পর্যবেক্ষক শিক্ষকদের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছি। মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা বলেন, ঘিলতলী পরীক্ষা কেন্দ্রে দাখিল (হাদীস বিষয়ে) পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় দুই শিক্ষার্থীকে আমি বহিস্কার করেছি। ওই পরীক্ষা কেন্দ্রের দুটি কক্ষে দায়িত্বরত পর্যবেক্ষক ৫জন শিক্ষককেও সাময়িক অব্যহতি দেয়া হয়েছে।

নিউজ এডিটর ২৮-০২-২০২৪ ১১:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 156 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া