হাইমচরে নববিবাহিত যুবকের মৃত্যু
১৯ মে, ২০২৬ ০৮:০৪ অপরাহ্ন

  

   শিরোনামঃ

হাইমচরে নববিবাহিত যুবকের মৃত্যু

মো. আজিজুর রহমান
২৯-০২-২০২৪ ০৩:১৬ অপরাহ্ন
হাইমচরে নববিবাহিত যুবকের মৃত্যু
চাঁদপুরের হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের ভিঙ্গুলিয়া গ্রামের সৌদি প্রবাসী নববিবাহিত মোঃ সাদ্দাম হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে (ইন্না-লিল্লাহ......। বুধবার (২৯ ফেব্রুয়ারী) ফজরের আজানের পর নিজ বাড়িতে হৃিদযন্তের ক্রিয়া বন্দ হয়ে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। মরহুম মোঃ সাদ্দাম হোসেনের বাবা মোঃ গনি গাজি জানিয়েছেন, আমার ছেলে গত ১৫ দিন আগে সৌদিআরব থেকে ২ বছর পর দেশে আসেন। আমরা সামাজিক ভাবে তাকে গত বৃহস্পতিবার বিবাহ সম্পন্ন করি। খোদাতায়ালা তাকে তার মৃত্যু কবুল করেছেন তাই তিনি চিরবিদায় নিয়েছেন। মরহুম সাদ্দাম হোসেনের মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মো. আজিজুর রহমান ২৯-০২-২০২৪ ০৩:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 222 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া