ফরিদগঞ্জের সাবেক এমপি'র স্মরণে শোক সভা ও দোয়ানুষ্ঠান
০৭ মে, ২০২৬ ০৮:৪৪ অপরাহ্ন

  

ফরিদগঞ্জের সাবেক এমপি'র স্মরণে শোক সভা ও দোয়ানুষ্ঠান

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
২৯-০২-২০২৪ ০৭:৫১ অপরাহ্ন
ফরিদগঞ্জের সাবেক এমপি'র স্মরণে শোক সভা ও দোয়ানুষ্ঠান

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, ফরিদগঞ্জ আসনের সাবেক এমপি ও গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে কলেজ মিলনায়তনে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিন ব্যাপী শিক্ষক-শিক্ষার্থী, গভর্নিং বডির সদস্যগণ, অভিভাবক,সূধীজন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন।


ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে বর্ণাঢ্য জীবনের স্মৃতি চারণ করে বক্তারা বলেন, শিক্ষানুরাগী, সমাজসেবী, পরোপকারী প্রবীণ রাজনীতিবিদ এই মানুষটি জেলা-উপজেলাসহ বিভিন্ন অঞ্চলের মানুষকে সুন্দর আগামীর পথ দেখাতেন। দলমত,ধর্ম,বর্ণ নির্বিশেষে তিনি মানুষের পাশে দাঁড়াতে পারলে নিজেকে স্বার্থক মনে করতেন। ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার মৃত্যুতে অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তির স্বপ্নের মৃত্যু হয়েছে। একটি মৃত্যু, তাকে ঘিরে বেড়ে ওঠা অনেকের স্বপ্ন ও সমাজে নানান সম্ভাবনার অপমৃত্যু ঘটালো। ড. শামছুল হক ভূঁইয়ার অভাব আমরা আজীবন বোধ করবো। সে বেঁচে থাকবে আমাদের অন্তরে, অস্তিত্বে, অনুভবে, স্মৃতিতে আজীবন।


জীবদ্দশায় ড.মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মী প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিনির্মাণসহ সমাজসেবায় প্রশংসনীয় অবদান রেখে গেছেন।
মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন ফরিদগঞ্জের কালির বাজারে অবস্থানরত পীর মাওলানা তাহসিন আহমেদ সিদ্দিকী জৈনপুরী।


গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সভাপতি ও প্রয়াত ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার সহধর্মিণী ড. আনোয়ারা হক-এর সভাপতিত্বে ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরী রানী সাহার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান উল্যাহ আখন, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ ড. মুহিবুল্লাহ খাঁন, মুনির চৌধুরী, ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার কন্যা ডা. সাবরিনা বিনতে হক, পুত্র ডা. এহসানুল হক সজল, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ নেপাল চন্দ্র দেবনাৎ, কালির বাজার কলেজেরে অধ্যক্ষ হাফিজ আল মামুন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মাহফুজুল হক, আওয়ামী লীগনেতা মহিউদ্দিন ভূঁইয়া ইরান প্রমুখ।


উল্লেখ, শুক্রবার (২ ফেব্রুয়ারি ) ২০২৪ ইং সকালে ঢাকা এবার কেয়ার হাসপাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ড.মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে স্ত্রী বিশিষ্ট চিকিৎসক ডা. আনোয়ারা হক, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ২৯-০২-২০২৪ ০৭:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 138 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া