হাইমচরে জাতীয় বীমা দিবস ২০২৪ অনুষ্ঠিত
২৭ মে, ২০২৬ ০৮:২৩ অপরাহ্ন

  

হাইমচরে জাতীয় বীমা দিবস ২০২৪ অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
০১-০৩-২০২৪ ১১:১৮ অপরাহ্ন
হাইমচরে জাতীয় বীমা দিবস ২০২৪ অনুষ্ঠিত
"করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ।" এই প্রতিপাদ্য সামনে রেখে হাইমচরে জাতীয় বীমা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মার্চ ২০২৪ সকাল) ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবসে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের চাঁদপুর জোন ইনচার্জ নূরে আলম চুন্নুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফয়সাল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেল্টা লাইফ ইন্সুইরেন্স দেবু চন্দ্র, প্রগতি লাইফ ইন্সুরেন্স পক্ষে হ্যাপি প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাব সহ সভাপতি বিএম ইসমাইল, উপজেলা প্রেসক্লাব, হাইমচর সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স এর আলগি বাজার শাখার মোঃ সলিমুল্লাহ, মুনসুর আহমেদ মিয়াজী, শরিফ হোসেনসহ বিভিন্ন কোম্পানির গ্রাহক ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ০১-০৩-২০২৪ ১১:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 147 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া