ফরিদগঞ্জে এমএ হান্নানের সুস্থ্যতা কামনায় দোয়ানুষ্ঠিত
০৭ মে, ২০২৬ ০৮:৪৩ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে এমএ হান্নানের সুস্থ্যতা কামনায় দোয়ানুষ্ঠিত

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
০২-০৩-২০২৪ ১১:৪১ পূর্বাহ্ন
ফরিদগঞ্জে এমএ হান্নানের সুস্থ্যতা কামনায় দোয়ানুষ্ঠিত

ফরিদগঞ্জে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, স্বনামধন্য সমাজসেবক, শিক্ষানূরাগী ও রাজনীতিবিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি এমএ হান্নান এর শারীরিক অসুস্থতা জনিত কারনে গত কয়েকদিন যাবত সিঙ্গাপুরে অবস্থান করছেন। সেখানে অভিজ্ঞ চিকিৎসকগণ দ্বারা তাঁর চোখের অপারেশনসহ সার্বিক চিকিৎসা গ্রহণ করবেন তিনি। বিষয়টি বিএনপির দলীয়সূত্র নিশ্চিত করেছে।
এদিকে সমাজসেবক এই মানুষটির সুস্থ্যতা কামনায় পরিবার, আত্মীয় স্বজন ও বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিল করে আসছেন। তারই অংশ হিসেবে শুক্রবার (১ মার্চ) জুমার নামাজেরপর ফরিদগঞ্জ পৌর এলাকার কাছিয়াড়া পশ্চিম পাঠান বাড়ি জামে মসজিদে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন পাঠান-এর আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত মুসুল্লিরা ও বিএনপি, যুবদল,ছাত্রদলের উপস্থিত নেতাকর্মীরা এমএ হান্নান-এর সুস্থ্যতা কামনাসহ দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করেন।   


দোয়া পরিচালনা করেন কাছিয়াড়া পশ্চিম পাঠান বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জাকির হোসেন।

 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ০২-০৩-২০২৪ ১১:৪১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 261 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া