ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
৩১ মে, ২০২৬ ১১:২৫ অপরাহ্ন

  

ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

মো. আজিজুর রহমান
০২-০৩-২০২৪ ০৭:১৫ অপরাহ্ন
ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মার্চ) সকাল ১০ টায় বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি।

ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম আর সামিম পাটওয়ারী'র সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াছ মিয়া। অনুষ্ঠানে শুরুতে ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের মূল ফটকে ফিতা কেটে বিদ্যালয়রে শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল হাজিরা উদ্বোধন করেন।

পরে ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের মাঠে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন ও বিভিন্ন ইভেন্টে সম্পন হয়। পরে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার ও ২০২৩ সালের এসএসসিতে এ প্লাস প্রাপ্ত ৭ জনকে সসম্মান প্রদান করা হয়।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আরাফাত, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা শিক্ষা অফিসার প্রাণ কৃষ্ণ দেবনাথ, জেলা আওয়ামী লীগের সদস্য ডা. হাসান খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলি আস্বাদ মিয়াজি, বালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল্যাহ পাটওয়ারী, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম মিয়াজী, ইউপি সদস্য মোঃ মনির হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও সুধীমহল উপস্থিত ছিলেন।


মো. আজিজুর রহমান ০২-০৩-২০২৪ ০৭:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 195 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া